১০৪ জনকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (০৮ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দিতে তিনি তুলে ধরেন, অপারেশন ক্লিন হার্টের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআইয়ের হাতে তারেক রহমানকে নির্যাতনসহ নানা ঘটনা।
আরও পড়ুন: আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো: ট্রাইব্যুনালে ক্ষমা পেলেন রাজসাক্ষী আবজালুল
সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির বিচার শুরু হয়।
২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ চার জনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com