সন্ত্রাসী-চাদাবাজ ও দুর্নীতিবাজদেন কোন ক্ষমা নেই: তমিজ উদ্দিন


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ সংসদীয় আসন ১৯৩,ঢাকা-২০(ধামরাই) আসনে জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেছেন, সন্ত্রাসী,চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ক্ষমা নেই। শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান(বীর উত্তম) ও মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপিতে এদের কোন জায়গা নেই।
বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। এসব সন্ত্রাসী, দূর্ণীতিবাজ ও চাদাবাজদের কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এদেরকে সব সময় দূরে রাখতে হবে এবং ঘৃণা করতে হবে। দেশ গড়েছেন শহীদ জিয়া-নেতা মোদের তারেক জিয়া।
আমরা তার দিক-নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাব। সোমবার, বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া মইনুল ইসলাম দাওরায়ে হাদীস মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিএনপির এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এ নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের অনেক আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ঝড়েছে বুকের তাজা রক্ত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে অনেক নিষ্পাপ প্রাণ। তারই বদৌলতে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাজেই আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশ নেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবেন। তারেক রহমানের হাত শক্তিশালী হলে এ দেশ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাঁড়াবে।



