আজ সোমবার ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত ও দোয়া করেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাদিক।

কবর জিয়ারত কালে দোয়া পরিচালনা করেন বনানী কবরস্থান মসজিদের ইমাম মাওলানা শাহাবুদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ন আহবায়ক সিদ্দিক বিশ্বাস, বনানী থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান শেখ বাবুল, গাজীপুর মহানগর যুবদল নেতা ফরিদ মন্ডল, মাওলানা আতাউর রহমান, গাজীপুর মহানগর মহিলাদল নেত্রী তানিয়া ইসলাম, যুবনেতা কদর শিকদার, ছাত্রনেতা গোলাম রসুল গোলাম রসুল ও তাহমিদ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com