ঢাকা সংবাদদাতা: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করে আজকে ভাষানটেক বি আর পি মাঠে গরীব দু:স্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার,এলাইয়েন্স ফর ট্রান্সফর্মনেশন এর সভাপতি শাহ নাজিম উদ্দীন মুনান,জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এনামুল কবির শিশির।
এছাড়াও ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজীব,ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দল নেতা শফিক,কিরন, রাব্বি সহ রূপনগর, পল্লবী, ক্যান্টনমেন্ট থানার স্বেচ্ছাসেবক দলের আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com