জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী-২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে ১১ দলীয় জোটের আয়োজনে এক পথসভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।
তিনি এ সময় ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় পথসভায় দশ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com