ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরাজ মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিত র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৬ জানুয়ারি আনুমানিক বিকাল ১৬.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মজপুর বাজার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলা নং-৩১, পেনাল কোড ১৮৬০; এর মূল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরাজ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৪নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি- শিপন মিয়া (৫০), পিতা- মত কালু মিয়া, দেওড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
উল্লখ্য যে, উক্ত মামলার এজাহারনামীয় ৪ জন আসামিকে র্যাব-৯ কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com