টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা এখন অনিশ্চিত। আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে টাইগারদের। ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ।
বিসিবিও নিরাপত্তা শঙ্কায় ভারতে নয়, শ্রীলংকায় খেলার অবস্থানে অনড়। এর মধ্যে আজ বিকালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সেই বৈঠকের আগে অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘প্রতিটা খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’
মেহেদী আরও বলেন, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com