বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

ইলিয়াস জাভেদ বাংলা সিনেমার সোনালী যুগে একাধিক জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি নায়ক ও চরিত্রাভিনেতা—উভয় ভূমিকায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা এই গুণী শিল্পীর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

এই বিভাগের আরও সংবাদ