নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে কালীগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরার পথে ছালাভরা নামক স্থানে এ হামলার শিকার হন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছালাভরা এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পেছন দিক থেকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
জীবন বাঁচাতে তিনি পাশের একটি মাঠের মধ্য দিয়ে দৌড়ে কয়ারগাছী এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com