আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও ঢাকা-১২ আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ (মঙ্গলবার) বিকালে তিনি রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ঝালকাঠি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন-সংগ্রামের অন্যতম মিত্র দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তিনি যুগপৎ আন্দোলনে সম্মুখসারির নেতৃত্ব দিয়েছেন। তিনি মিথ্যা মামলায় একাধিকবার গ্রেফতার ও আওয়ামী সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন।
এছাড়া জুলাই আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে সাহসী ভুমিকা রেখেছেন।
দলীয় সূত্র জানায়, তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী-কৌশল এবং বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের স্বার্থ বিবেচনা করেই মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com