আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে সিলেটে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের বাড়ী (তারেক রহমানের শ্বশুরবাড়ী) পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এম এ মালিক।
এ সময় এম এ মালিক বলেন, ‘গর্বের বিষয় যে বিশ্বব্যাপী সুপরিচিত চিকিৎসক ডা. জুবাইদা রহমান দীর্ঘ বছর পর তাঁর পিতা ও দাদার বাড়িতে আগমন করবেন। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ পুরো সিলেটবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল (র.)-এর পুণ্যভূমি সিলেটে আসছেন—এটি আমাদের জন্য বড় গৌরব। তিনি মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ও কার্যক্রম শুরু করবেন। আগামী ২২ জানুয়ারি সকাল ৯টায় মিনিটে মাদ্রাসা মাঠে তাঁকে স্বাগত জানানো হবে।
এম এ মালিক জানান, ডা. জুবাইদা রহমান ও তারেক রহমানের আগমন উপলক্ষে এলাকায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে এম এ খান সাহেব, গজনফর আলী খান সাহেবসহ সংশ্লিষ্ট পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় যে উদ্দীপনা ও উচ্চমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমাদের যাত্রাকে আরও বেগবান করবে।’
শেষে এম এ মালিক দক্ষিণ সুরমার পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানের চাচাতো ভাই জনাব বাবর আলী, জাহাঙ্গীর, নাসির উদ্দীনসহ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com