কুষ্টিয়া প্রতিনিধি: নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
রবিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। আমির হামজা তার পোস্টে বলেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।
এদিকে এই পোস্ট ঘিরে নানা কমেন্ট দেখা যায়, এর মধ্যে সোহানুর রহমান সোহান" লিখেছে, হুজুর জামাত শিবির হলেও আওয়ামীলীগ জেলে রেখে ছিলো আপনাকে কিন্তু এরা কি জিনিস ডাইরেট দুনিয়া থেকে শরিয়ে দিতে চাই আল্লাহ আপনার হেফাজত করুন আমিন" মন থেকে চাই হুজুর। মুহাম্মাদুল্লাহ ভাইজান" আইডি থেকে লিখেছেন, মুফতি আমির হামজা এমন এক শিশাঢালা প্রাচীর, তার সাথে যারাই টক্কর দিতে আসবে তারা খানা হয়ে যাবে, আমির হামজা টিকে ছিলো, টিকে আছে, টিকেই থাকবে। রুখবার সাধ্য কোন অপশক্তির হবে না ইনশাআল্লাহ। রাজু আহাম্মেদ" জানিয়েছেন, ত্যাগের বিনিময়েই ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি আমির হামজার জীবন চলে যায় তবে ওসমান হাদীর মত তার নামটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এছাড়া হাজার হাজার ফেসবুক আইডি থেকে বিভিন্ন মন্তব্য করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com