মুন্সিগঞ্জ

টঙ্গীবাড়িতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ৪ নম্বর ওয়ার্ড ভাঙ্গনিয়া গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয় ৷

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান শান্ত মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মো. জামাল, সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির৷

এই বিভাগের আরও সংবাদ