হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিরামপুর পৌরশহরের আদর্শ হাইস্কুল মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় শাখার চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ট্যালেন্টপুল গ্রেডে ৪০ জন, সাধারণ গ্রেডে ১০৯ জন ও বিশেষ বৃত্তি গ্রেডে ৩৪২ জনসহ ৪৯১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যেই সর্বোচ্চ নম্বরধারী আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসান আল তুরাবীকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়।
গতবছর ৩১ অক্টোবর সকাল ১০টায় এ পরীক্ষায় দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার ১২টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ পরীক্ষায় ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com