আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৪০ (চল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ( Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup WIN CEREX Cough Syrup) সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকারিয়া তরঙ্গ নিউজ প্রতিবেদককে উক্ত তথ্য নিশ্চিত করেন।
০৭ জানুয়ারি বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল এর নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চাকুন্দিয়া মাদ্রাসার পাশে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে চেকিং করাকালীন সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল থামিয়ে চালক মোঃ তৌফিক (১৯) এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে উক্ত ৪০ (চল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup WIN CEREX Cough Syrup পাওয়া যায় এবং উক্ত চালক মোঃ তৌফিক (১৯), পিতা- শফিকুল, সাং- কদমতলা, থানা- সাতক্ষীরা সদর জেলা- সাতক্ষীরাকে আটক করা হয়।
উক্ত ঘটনায় খুলনা জেলার ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com