রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল’র প্যারেড মাঠে এ অনুষ্ঠান হয়। প্রশিক্ষণার্থী ১৭৬ জন এসআই এ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথির বক্তৃতা করেন, পুলিশ ট্রেনিং সেন্টার’র কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। কুচকাওয়াজে পতাকাবাহী দল, বিশেষ বাদক দল ব্যতিত ৬টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম) ড. এ.এইচ.এম কামরুজ্জামান, ডেপুটি কমাÐ্যান্ট (অ্যাডিশনাল আইজিপি) মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাডিশনাল এসপি মো. সাকিবুল ইসলাম খান, অ্যাডিশনাল এসপি কাজী রুবাইয়াত রুমি, অ্যাডিশনাল এসপি কাজী মাকসুদা লিমা (পিপিএম), অ্যাডিশনাল এসপি সোনিয়া পারভীন, এএসপি পিয়াস সরকার, এএসপি মো. আবু সাইদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
পুলিশ ট্রেনিং সেন্টার’র কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম বলেন, প্রতিনিয়ত অপরাধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে এবং পুলিশকে তা মোকাবিলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ হিসেবে। তাই যেকোন অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা ও একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে জনগণের আস্থা অর্জনে ব্রত হওয়ার আহŸান জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com