ঢাকাস্থ বৃহত্তর মিরপুরে শরীয়তপুর–৩ (দামুদ্দ্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) এলাকার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কালশী, পল্লবী, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে শরীয়তপুর–৩ আসনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত থেকে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com