সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের খানজাহানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শেখ আল মামুন, শামিম মুন্সি, ইমন শেখ, বাহাউদ্দীন ফাহিম, নাজমুস সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় তারা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তার নেতৃত্বে বহু সংকটের মধ্যেও দেশের গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে।
আরও বলেন, বেগম খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করে। কারণ তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com