আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিলেন কবির আহমেদ ভুঁইয়। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এই নিবেদিতপ্রাণ নেতা। কসবা ও আখাউড়া জুড়ে তিনি বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে ভালোবেসে বলেন, “দুর্দিনের কান্ডারি”।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com