ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মোল্লা এন্টারপ্রাইজ বাস -ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনার বাস চালক পালিয়ে যায়।
আজ বেলা ১২ দিকে দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে,দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী মোল্লা এন্টারপ্রাইজ বাসের সাথে ট্রাক্টর (মেসি) গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক্টর চালক জুইন(২৩) ঘটনাস্থলেই মারা যান এবং মোল্লা এন্টারপ্রাইজের বাসের হেলপার থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জুইন( ২৩) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নিহত বাসের হেলপারের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি ।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান মোল্লা এন্টারপ্রাইজ বাসটি থানা হেফাজতে আছে। ড্রাইভার পলাতক।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com