রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
২৪ ডিসেম্বর বুধবার সকালে বান্দরবানের ফারুক পাড়া কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব, বান্দরবান সেনা জোন। তাঁর উপস্থিতিতে ফারুক পাড়া কমিউনিটি সেন্টারের জন্য ফ্যান, চেয়ার, টেবিলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব জানান , বান্দরবান একটি সম্প্রীতির জেলা—এখানে বসবাসকারী সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এমন সহায়তা পার্বত্য অঞ্চলে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com