খুলনা ব্যুরো : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা নামক এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। আহত আক্তার হোসেন গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কর্মরত আছেন। বর্তমানে আক্তার হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আক্তার হোসেন বলেন, সকালে বাড়িতে ছিলাম। সেসময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন দুর্বৃত্ত লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাতে কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, "ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।"
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com