আরফান আলী, শেরপুর: শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন শেরপুর সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।
মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর উপজেলার মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক।
সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা ও সুলতান আহম্মেদ ময়না। এছাড়া দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম এবং একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হক এর আগে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com