প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তুতিমূলক সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ নয়াপল্টন ভাসানী ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তারেক রহমান। এক-এগারোর সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা দায়ের করা হয়েছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। এরপর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল। নিবন্ধন নম্বরঃ ৮০