কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রায় দেড় যুগ পরে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে তারেক রহমান ফিরে আসার সংবাদে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার সময় কুষ্টিয়া জেলা ছাত্র দলের আয়োজনে পৌর সভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এর নেতৃত্বে ছাত্রদলের সকল ইউনিটির নেতাকর্মী এতে অংশ নেয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের দেশে আগমন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি যোগ করবে। তার নেতৃত্বে জনগন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী হবে। দেশ নায়ক তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন আশা জাগছে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে দলীয় সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com