কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সংসদীয় আসন-২ (মিরপুর-ভেড়ামারা) ও ৩ আসন সদরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপির মনোনীত প্রার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী ও কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এছাড়াও কুষ্টিয়া ৪ আসন খোকসা-কুমারখালী থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছে গনফোরামের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম।
এসময় প্রার্থীরা নিজ নিজ আসন থেকে জয়লাভের প্রত্যাশার কথা জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com