সুমন,স্টাফ রিপোর্টারঃইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় মোংলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময় তারা হাদির খুনিকে দ্রুত সময়ের মধ্যে আটক ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় মোংলা শহর থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পৌর মার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এবং অপরাধীদের শাস্তি দাবি জানায়।
বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে যদি পারেন না, তাহলে দায়িত্ব পালন করার কোনো অর্থ নেই। এই সরকারের ব্যর্থতার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সহস্র শহিদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ যাদের কাছে দিয়েছি সেই ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা হাদীর ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. কোহিনুর সরদার, পৌর আমীর এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. হোসেন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল রহমান, পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জসিম উদ্দিন সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com