ইয়ামিন হোসেন, ভোলা: গোলাম নবী আলমগীর এমপি হলে কোন দূর্নীতিবাজ, চাপাবাজ, ধান্ধাবাজদের স্থান হবে না।
এমন কি ভোলার সাধারণ মানুষ যে কোন প্রয়োজনে দেখা করে সমস্যা সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূর্ব ইলিশা ইউনিয়ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব হুমায়ুন কবির সোপান।
সোমবার সন্ধ্যায় ইলিশা ৭নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যতে হুমায়ুন কবির সোপান বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সাথে আমি বারবার কাউন্সিলর ছিলাম। আমি দেখেছি তিনি কতটা সৎ এবং নিষ্ঠাবান।
আমি আপনাদের কথা দিচ্ছি, আলহাজ্ব গোলাম নবী আলমগীর এমপি হলে আপনাদের এ ইলিশার সকল উন্নয়ন হবে এবং যার যার সরকারী সকল সুবিধা ঘরে বসেই পাবেন ইনশাআল্লাহ।
সাবেক প্যানেল মেয়র সোপান বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছে, সেই দফায় আপনাদের সকল অধিকারের কথা বলা হয়েছে। গোলাম নবী আলমগীর এমপি হলে শতভাগ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
সকলে ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্য সকল কে আহ্বান করেন তিনি।
ইলিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী সহ-সমন্বয়কারী লুকু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল মোল্লা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজ সিকদার, জেলা কৃষকদল নেতা মোহাম্মদ উল্লাহ্ টুলু, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মিলন হাওলাদার, যুবদল নেতা শরীফ রহমানপ্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com