সুমন,স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারনের পরিদর্শনের জন্য মোংলায় উন্মক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড এর দুইটি যুদ্ধজাহাজ। নৌবাহিনীর দিগরাজ ঘাটিতে 'বানৌজা আবুবকর ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে 'বিসিজিএস কামরুজ্জামান'।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মক্ত রাখা হয় যুদ্ধ জাহাজ বানৌজা আবুবকর ও বিসিজিএস কামরুজ্জামান। এসময় যুদ্ধ জাহাজ দুইটি দেখতে ভিড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সের মানুষ।
জাহাজে দায়িত্ব পালনরত নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com