মুন্সিগঞ্জ

শ্রীনগরে ৩ দিনব্যাপী ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলা উদ্বোধন

আরিফুল ইসলাম শ্যামল: মহান মুক্তিযুদ্ধের শহীদ তিন বোন আছমা, নাজমা ও ফাতেমার স্মরণে তাদের ভাই প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোজাহেরুল হকের উদ্যোগে মুন্সীগঞ্জের শ্রীনগরে ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুরে অবস্থিত বিক্রমপুর জাদুঘর (সাবেক জমিদার যদুনাথ রায়ের বাড়ি) প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিক্রমপুর জাদুঘর কমপ্লেক্সের তৃতীয় তলায় ত্রিবেনী চিত্র প্রদর্শনী করা হয়। বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপণের মধ্যে দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ত্রিবেনী চিত্র পদর্শনী ও জনস্বাস্থ্য মেলা সমাপ্ত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ও বর্তমানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য এবং ডাঃ মোজাহেরুল হকের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিবেনী ও জনস্বাস্থ্য মেলার কমিটির আহŸায়ক ও শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, অগ্রসর বিক্রমপুর শ্রীনগর শাখার সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া, সাবেক ব্যাংকার এস.এম.এ খালেক, সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহে আলম, অধ্যক্ষ আব্দুল লতিফ, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাসির উদ্দিন আহমেদ জুয়েল, নৈঋত ষ্টুডিও’র সত্বাধীকারী আয়শা জাহান নূপুর, বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন মিঞা, আলেমননেছা প্রিপারেটরী হাই স্কুলের প্রতিষ্ঠাতা মো. ইউসুফ খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ