আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের জন্য ‘নিরাপত্তা প্রটোকল’ দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রথম সারির নেতাদেরও বাড়তি নিরাপত্তা দেওয়ারও উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, “এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।
“এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com