মুন্সিগঞ্জ
শ্রীনগরে হোগলাগাঁও মাদ্রাসায় শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছালাম দাখিল মাদ্রাসায় শীক্ষার্থী-অভিভাবক সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ।
মাদ্রাসার সভাপতি আলহাজ মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবুল বাশার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোত্তাকীন, আজীবন দাতা সদস্য গোলাম রাব্বানীসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



