মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। গজারিয়া গুয়াগাছি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার সময়, ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে ৩ ডাকাতকে অস্ত্রসহ আটক করে স্থানীয় লোকজন। পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ২১টা কাটুজ, ৩ টা রামদা, ২০ টা ককটেল ও ৬ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আটক ৩ ডাকাতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেলে রাসেল (৩০), ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফার ছেলে লোকমান ৩৫ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবুহানিফ (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, তাদের আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ