পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে জামায়াতের উদ্যোগে শিক্ষকদের এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ীুসাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
সমাবেশে শিক্ষকরা শিক্ষাখাতের উন্নয়ন, বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক পরিবেশ বজায় রাখা, শিক্ষকবান্ধব নীতিমালা প্রণয়ন এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষকরাই জাতির বিবেক। তাঁদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা না গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
এ সময় তিনি ভবিষ্যতে শিক্ষা খাতকে যুগোপযোগী ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com