হিলি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া খায়ের করেন মাওলানা ফেরদৌস আলম।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হজরত আলী সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাংগঠনিত সম্পাদক কামান হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অনেকে ।
বিএনপির নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের অভিভাবক এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। সমগ্র বাংলাদেশ আজ সেই উদ্বেগ এবং আশঙ্কার জায়গায় থেকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com