খুলনা ব্যুরো : খুলনা জেলার দিঘলিয়ায় অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।
শুক্রবার(০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খুলনার দিঘলিয়ার বারাকপুরের ক্যাবল ঘাট এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মর্জিনা বেগম (৪০) কে ০১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
চিহ্নিত উক্ত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকসহ আসামীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com