বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়া মহিলা দলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শহরের মধ্যপাড়ায় এড. ইসমত আরা সুলতানার বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভার নেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানার নেতৃত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা রিনা বেগম, আশুগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইয়াসমিন বেগম,আশুগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক লাইলী রহমান,ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী পদপ্রার্থী ইফফাত আরা নাজনীন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com