সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ শেষে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য–২ এম. এ. এইচ সেলিমের আয়োজন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার দ্রত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ষাট গম্বুজ মসজিদের খতিব।
আয়োজক সাবেক এমপি এম. এ. এইচ সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা আমাদের সবার প্রত্যাশা। বাগেরহাটবাসীসহ দেশবাসীর কাছে আপোষহীন নেত্রী,দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com