মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে স্ত্রীর দাবি নিয়ে নয়ন (২২) নামে এক যুবকের বাড়িতে একই সাথে দুই তরুণীর অবস্থান চলছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা শহরের এক তরুণী দাবি করছেন,নিত্যানন্দপুর গ্রামের নয়ন বিশ্বাসের সঙ্গে তার বিবাহ হয়েছে এবং বিবাহের এ্যাফিডেভিটের কপি তার স্বামী নয়নের কাছে রয়েছে।
অন্য আরেক তরুনী যার বাড়ি নিত্যানন্দপুরে সেই তরুনীও নয়নকে স্বামী বলে দাবি করছেন। স্বামী–স্ত্রী হিসেবে তাদের বহু রোমাঞ্চকর মুহূর্ত একসঙ্গে কাটানোর কথাও স্বীকার করে ওই তরুণী।
নয়ন বিশ্বাস ওই গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী দুই তরুণী বুধবার সন্ধ্যা পর্যন্ত একই বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে অবস্থান করছে বলে জানায় স্থানীয়রা। এঘটনায় ওই যুবক নয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নয়ন বিশ্বাসের বাড়িতে ভিড় জমায়। স্থানীয়রা ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
এবং ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com