নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটর ও ফেসবুকে সেবা প্রদানকারী অপু আহমেদের নামে ফেসবুকে কাজের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই সাথে সেবা গ্রহীতার সাথে খারাপ আচরন সহ রীতিমতো হুমকিও দিয়েছে বলে জানা গেছে।
জানাগেছে, সেবা গ্রহীতা (নাম প্রকাশে অনিচ্ছুক) কন্টেন্ট ক্রিয়েটর অপু আহমেদের নিজ পেইজে ফেসবুক সমস্যার সমাধান বিষয়ে একটি ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করলে তিনি তার সমস্যার ৯০% সমাধান হবে বলে জানান। কাজ করাতে টাকা লাগবে না এবং কাজ শেষ হলে টাকা পেইড করার কথা বলে আইডির এক্সেস গ্রহন করেন।
টাকা না লাগার শর্তে কাজ করে দিবে বললেও কিছুক্ষন পর সেবা গ্রহীতাকে জানান, সমস্যা সমাধানের জন্য ফেসবুক অফিসে আবেদন করতে হবে রাত ১২ টার পর, আবেদন করতে ১০৮০ টাকা খরচ হবে। সেবা গ্রহীতা তার কথার সরল বিশ্বাসে গত ০১/০৯/২৫ ইং রাত ১০.৩৬ মিনিটে টাকা বিকাশ করেন। টাকা পেয়ে ১৫ মিনিট পরেই কল করে সেবা গ্রহীতাকে জানান আপনার আবেদন করা শেষ এবং ফেসবুক তা গ্রহন করেছে। এই বলে একটা মোবাইলে তৈরি করা ছবির প্রমাণ পাঠিয়েছেন যার মধ্যে ফেসবুক অফিসের কোনো লগো বা লেখা নেই। সেবা গ্রহীতা তার কল পেয়ে অপুর কাজের প্রতি সন্দেহ সৃষ্টি হলো। আবেদন করার কথা রাত ১২ টার পরে, কিন্তু সে কিভাবে ১০.৪৫ মিনিটের দিকে আবেদনের কথা নিশ্চিত করলো? তবে সেবা গ্রহীতার সন্দেহ সৃষ্টি হলেও কিছু না বলে অপুর দেওয়া ১৫-৩০ দিনের ভিতরে রেজাল্ট জানার অপেক্ষা করতে থাকলে ৭/৮ দিন পরে আবেদনের ফলাফল জানতে চাইলে অপু নিজেকে নিয়ে ব্যস্ততা দেখান। পরে তার কাছে কাজের প্রমাণ চাইলেই তার বাজে আচারণ শুরু হয় সেবাগ্রহীতার সাথে। তিনি অপুর কাছে কাজের প্রমাণ হিসেবে শুধু সেবাগ্রহীতার আইডিতে লগইন হওয়ার একটা স্কিনশর্ট চাইলে উত্তেজিত হয়ে কিছু প্রমাণ-টমান নাই বলে জানিয়ে দেন। এবং সেবাগ্রহীতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তার সাথে আর কথা বললে সমস্যা হবে বলেও জানান।
সেবাগ্রহীতার আইডিতে কেউ লগইন করতে হলে ওটিপি'র প্রয়োজন হয়, কিন্তু অপু ওটিপি ছাড়া কিভাবে লগইন করলো এটা দেখার জন্যই প্রমাণ চেয়েছিলেন, পরে অপু ক্ষিপ্ত হয়ে বললো ফেসবুকে নতুন আপডেটে ওটিপি-টটিপি কিছুই লাগে না, এটা কি আপনি জানেন? অপু আরো বলেন, পাকনামি বেশি কইরেননা, আমি আমার ছোট্ট জীবনে অনেক বড় মাপের লোকের সাথে চলাফেরা করেছি, কিন্তু আপনার মতো উল্লেয়া লোক আর পাইনি। আমাকে আর কখনো নক দিবেন না। আপনার কাজের কোনো প্রমাণ-টমান নাই। আমাকে ভিডিওতে সোজাসাপ্টা দেখলেও বাস্তবে আমি এতো সরল নই বলেও তিনি হুমকি দেন।
জানাযায়, কন্টেন্ট ক্রিয়েটর অপুর আসল নাম ফাহিম আহমেদ অপু। সে নান্দাইল উপজেলার মোয়াজ্জেম ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মনির হোসেনের ছোট ছেলে।
ভুক্তভোগীর সাথে এমন প্রতারণা ও অশালীন আচারণের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তার এমন কার্যবিধি অনুসন্ধানের জন্য নান্দাইল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com