বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কসবা ও আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে আজ বুধবার বাদ আছর কসবা ও আখাউড়ায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি , যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com