আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com