এবারের জাতীয় নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, এবারের নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার হবে। সংসদ নির্বাচনের জন্য ব্যালটের কাগজ হবে সাদা রঙের আর গণভোটের জন্য ব্যবহার হবে রঙিন কাগজের ব্যালট পেপার।
তিনি বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। নির্বাচনী সরঞ্জামাদি ১০ জোনাল অফিসের মধ্যে মাধ্যমে পাঠানো হবে। প্রবাসীদের জন্য একই ইনভেলাপে পাঠানো হবে ব্যালট।
তিনি আরও বলেন, আগামী শনিবার মক ভোটের ব্যবস্থা করব। তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারব ভোটকেন্দ্র নাকি বুথ বাড়াতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com