সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি বিয়ার ও মদ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার(২৪ নভেম্বর) বিকাল ৪ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২৩ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com