মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফ না থাকার কারণে বিভিন্ন সময় সেবা ব্যহত হবার খবর পাওয়া যায়। অনেক সময় কর্মচারি ও নার্সদের রোগীদের ভিড়ে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এসব কাজের দায়িত্বে থাকা একজন মেডিকেল টেকনিশিয়ান রয়েছেন যার নাম মো. আফজাল হোসেন।
তিনি মাগুরা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছেন মেডিকেল টেকনিশিয়ান মো. আফজাল হোসেন। হাসপাতালের বিভিন্ন ফ্লোরে থাকা রোগীদের দেখভাল সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি। জানা গেছে, মাগুরা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টাফ কম রয়েছে। তাই বাড়তি দায়িত্ব তাকেও পালন করতে হয়।
আফজাল হোসেন জানান, তিনি আড়াই বছর যাবৎ সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। হাসপাতালে রোগীদের ভিড় হলেও তিনি টেকনিশিয়ান হিসেবে তার কাজে কোনো কার্পূন্নতা করেন না। সময়মতো সবার সেবা দিয়ে আসছেন। জনবল সংকটের পরও অনেকেরই বাড়িতি দায়িত্ব পালন করতে হয় এই হাসপাতালে। তিনি এর ব্যাতিক্রম নন। আফজাল হোসেন বলেন, তার কাজের দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন মহল গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তিনি চান সকলের সহযোগিতায় হাসপাতালে তার দায়িত্ব ও কর্তব্য তিনি আরও ভালোভাবে যেনো করতে পারেন। রোগীদের ভোগান্তি যেনো না হয় এজন্য তিনি সবসময়ই নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মাগুরা সদর হাসপাতালে বিভিন্ন সময় ডাক্তার সংকটসহ কিছু অব্যবস্থাপনা রয়েছে। সেগুলো সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন হাসপাতালের তত্বাবধায়ক। সরকারি ভাবে ডাক্তার এবং নার্স ও স্টাফ নিয়োগ হলে আরও সহজ হবে রোগীদের সেবা দান। তাই হাসপাতালের অগ্রগতি ও রোগীদের নির্বিগ্নে সেবাদানে তাড়াতাড়িই যেনো হাসপাতালে নিয়োগ প্রদান করা হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন রোগী ও স্বজনেরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com