ইয়ামিন হোসেন: বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর সহধর্মিণী মিসেস আনোয়ারা আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন।
রাজধানী স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তিনি স্বামী এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন৷
আনোয়ারা আহমেদ কে লঞ্চ যোগে শুক্রবার সকালে ভোলায় আনা হয়। প্রথমে তার পিতার বাড়ী ভোলা শহরের কালিনাথ বাজার পরবর্তীতে জুম্মা নামাজ শেষে বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের সামনে জানাজা শেষে কোড়ালিয়া তোফায়েল আহমেদ এর পারিবারিক কবরস্থানে শ্বশুর আজাহার আলী ও শাশুড়ী ফাতেমা খানম এর পাশে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ এর জামাতা ডাক্তার তুহিন, আওয়ামীলীগ নেতা আবদুল মমিন টুলু, তজুমউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিমন, হাতপাখার এমপি প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা, জেলা বিএনপির নেতা বশির হাওলাদার, আবু নোমান ছফিল্লাহ্, জাকির হোসেনপ্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com