খুলনা ব্যুরো : খুলনার আদালত চত্বর থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে বস্তুটি উদ্ধার করা হয়। ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার এসআই পার্ডন কুমার সিংহ গণমাধ্যম কর্মীদের বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আদালতপাড়ায় ককটেল-সদৃশ বস্তু দেখার খবর থানায় আসে।
ঘটনাস্থলের চারদিকে লাল দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাইরের কাউকে ঘটনাস্থলে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com