জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
গত ৫ আগস্টের পর কালিহাতীতে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খল ঘটেনি। বিগত সরকারের আমলে আমাদের নামে গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। রাজনীতি করলে হলে জনগণ লাগে এবং কোন সন্ত্রাসী বাহিনী লাগে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামিম প্রামণিক সভাপতিত্বে আয়োজিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল হক আকন্দ, মোজাম্মেল হাসান বাদল, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও বেনজির আহমেদ টিটোর এমন শক্তিশালী মাঠ জমায়েত কালিহাতী বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com