ভোলা প্রতিনিধি:ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ মাদক, সন্ত্রাস, জুয়া এবং অন্যান্য অপরাধীদের কাছে হয়ে উঠেছেন এক ভয়ানক আতঙ্ক।
তিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক সফল পদক্ষেপ নিয়েছেন, যার ফলে অপরাধীরা এখন এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। আর অপরাধীরা যারাই এলাকায় পালিয়ে আছেন তারা ওসি হাসনাইন পারভেজ এর বিরুদ্ধে নেমেছেন নানান ষড়যন্ত্রে।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ওসি আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজে অপরাধ নির্মূল করতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে।
আমরা মাদক, জুয়া, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, নারী শিশু নির্যাতন, ইভটিজিং এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা তৈরি করার পাশাপাশি দৃশ্যমান পুলিশি টহল জোরদার করেছি।"
তিনি আরও বলেন, "অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। ভোলার সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রচারণার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করার পাশাপাশি কঠোর পদক্ষেপ নিচ্ছি।
আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন, "সন্ত্রাসবাদ, নাশকতা ও অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সহযোগিতা সন্ত্রাস, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করেন ওসি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com