সুমন,স্টাফ রিপোর্টারঃ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামপালের বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রামপালের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এসময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সকলের মাঝে ৩১ দফা সমূহ তুলে ধরেন। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি।
প্রধান অতিথির বক্তব্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী দিনগুলো কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে। তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা করেছে। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে।
এসময়ে, সংখ্যক নারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com